“সুশিক্ষায় শিক্ষিত হবো, ঐক্যবদ্ধভাবে নব সমাজ গড়বো”-এই স্লোগানকে সামনে রেখে ২০১২ সালে একঝাঁক তরুণ মেধাবী ও প্রগতিশীল ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে গঠিত হয় গাজীপুর স্টুডেন্টস্ কাউন্সিল।
দেশের এই ক্রান্তিলগ্নে বরাবরের মতন এবারও করোনায় ক্ষতিগ্রস্ত হত দরিদ্র ও মধ্যবিত্ত প্রায় ২০০ পরিবারের মাঝে ভালবাসার উপহার পৌছে দেয় সংগঠনটি।
ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের সভাপতি তানভীর হাসান পলিন, সহ-সভাপতি জোনায়েত ইসলাম নিলয়, সাধারণ সম্পাদক গাজী মো: ইখতিয়ার হোসেন সাব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক কানাডা প্রবাসী মো: সুরুজ্জামান হায়দার সোহাগ এবং মো: জুয়েল আহমেদ।
গাজীপুর স্টুডেন্টস্ কাউন্সিলের ত্রাণ কার্যক্রম পরিদর্শনে আসেন সংগঠনটির উপদেষ্টা মন্ডলীর নেতৃবৃন্দ- গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর জনাব হাজী মো: মনিরুজ্জামান মনির, বাংলাদেশ আওয়ামীলীগ-গাজীপুর মহানগর, ৩৮নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব হাবিবুল্লাহ চৌধুরী, সাবেক ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জনাব আজিজুর রহমান মুকুল, গাজীপুর মহানগর যুবশ্রমিকলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব গাজী মো: আনোয়ার হোসেন এবং জনাব মো: মাহমুদুল হাসান চৌধুরী মিঠু। নেতৃবৃন্দ সংগঠনের ভূয়সী প্রশংসা করে শুভ কামনা জানান।
সংগঠনের ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে সংগঠনের নেতৃবৃন্দ জানান-যেহেতু সংগঠনের সকল সদস্য স্টুডেন্ট, তাই আমাদের সামর্থ্যও সীমিত। তবুও করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত ইনশাল্লাহ আমরা থাকবো অসহায় মানুষের পাশে। আর সামনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমরা আবারও সমাজের সুবিধাবন্চিত মানুষদের পাশে থাকার সর্বাত্মক চেষ্টা করবো।
ত্রাণ কার্যক্রম প্রস্তুত এবং সফল করার লক্ষ্যে সংগঠনের সভাপতি তানভীর হাসান পলিন, সহ-সভাপতি জোনায়েত ইসলাম নিলয়, সাধারণ সম্পাদক গাজী মো: ইখতিয়ার হোসেন সাব্বির এবং যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম তালুকদারের নেতৃত্বে সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান শান্ত, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম মেঘরাজ, কার্যকরী সদস্য রাকিবুল ইসলাম রকি, সংগঠনের ৩৮নং ওয়ার্ড শাখার সভাপতি মো: ফয়সাল আহমেদ কমল, সংগঠনের গাছা থানা শাখার অন্যতম নেতা রবিউল ইসলাম সানি, ঈকরা সরকার, নিলয় মন্ডলসহ সংগঠনের থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছানোর কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
সংগঠনের নেতৃবৃন্দ দেশের এই দু:সময়ে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন-
❝ শত শত মানুষের পাশে না দাঁড়াতে পারলেও, প্রত্যেকের উচিত অন্তত: একজন করে মানুষের পাশে দাঁড়ানো। মহান আল্লাহ রাব্বুল আল-আমিন আমাদেরকে সৃষ্টির সেরা বানিয়েছেন শুধু একা ভালো থাকার জন্যে নয়, বরং সমাজের প্রত্যেকের প্রতি-ই রয়েছে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। সমাজ এবং দেশ ভালো থাকলেই আমরা ভালো থাকবো। ❞
উল্লেখ্য ২০১২ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, উন্নয়নমূলক ও শিক্ষামূলক কর্মকান্ডের সাথে জড়িত আছে। |
Comments
Post a Comment